1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়া উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করে হলেন সতন্ত্র প্রার্থী - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সিংড়া উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করে হলেন সতন্ত্র প্রার্থী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি………………………………..

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব হতে পদত্যাগ করেছেন নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক। বুধবার (২৯) নভেম্বর জেলা প্রশাসক বরাবরে এ পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নাটোরের সিংড়া সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ( ইউএনও ) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি নিজে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৮ নভেম্বর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। পরে নাটোর-৩ আসনে মনোনয়ন পেতে ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। সেসময় তিনিও আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা করেছিলেন। তবে এ আসনে দল বর্তমান সাংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলককে পুনরায় মনোনীত করে।

এ ব্যপারে সিংড়া উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর করতে ও সিংড়ার মানুষের পাশে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমি সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমি আসন্ন দ্বাদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট