1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

শিবগঞ্জে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ………………………………………………………………

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন
বৃহষ্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে  ডা: শিমুলসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র  দাখিল  করেছেন।

তারা হলেন  আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, জেলা আওয়ামীলীগেরসহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (স্বতন্ত্র), নবাব   শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম জেন্টু (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট), মুহাম্মদ আব্দুর রহিম (জাকের পার্টি) ও মআব্দুল হালিম (ন্যাশনাল পিপল্স পার্টি),  আফজাল হোসেন (জাতীয় পার্টি) ও শফিকুল ইসলাম (স্বতন্ত্র)।

সহকারী রিটার্ণিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে আসনে রেখে গত ২৯ শে নভেম্বও পর্যন্ত ৯প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহষ্পতিবার সকসল ১১টার দিকে সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার

আবুল হায়াতের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল,  আব্দুল হালিম (ন্যাশনাল পিপল্স পার্টি), বেলা তিনটায় মনোনয়নপত্র দাখিল করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র), বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন  আফজাল হোসেন (জাতীয় পার্টি) ও  শফিকুল ইসলাম (স্বতন্ত্র)। এর আগে বুধবার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (স্বতন্ত্র)’র পক্ষে তাঁর প্রস্তাবকারী আহমেদ ইমতিয়াজ শিশির, নবাব  শামসুল হোদা (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), নুরুল ইসলাম জেন্টু (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট) মনোনয়নপত্র দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল
হায়াত।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট