1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের সখীপুরে মাটির নিচে ‘ইস্ট পাকিস্তান পুলিশ’ লেখা ১২টি গ্রেনেড উদ্ধার হাটের ইজারা নিয়ে বিরোধে পাবনায় গুলিতে শ্রমিক দল নেতাসহ নিহত ২ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার পোরশায় উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, তৃণমূল শক্তিশালী করার আহ্বান মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ফাইল ছবি

এসএন ডেস্ক: চলতি বছরে অনুষ্ঠিত দেশের ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সকল বোর্ড চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। পরে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন। সকল শিক্ষাবোর্ডে চলতি বছরে পরীক্ষায় মোট পাস করেছে ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন শিক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সকল বোর্ডে এবার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন, উত্তীর্ণ হয়েছে ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন; পাসের হার ৭৬ দশমিক ৭৬; জিপিএ -৫ পেয়েছে ৪৩ হাজার ২৩০ জন।  অংশগ্রহণকারী ছাত্রী ছিল ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন, পাস করেছে ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন; পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ; জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ৩৬৫ জন।

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডে ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ।

গত ১৭ আগস্ট দেশের আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট শুরু হয়।

এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে ১১টি  বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।

এদিকে, চলতি বছরে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে প্রশ্নপত্র নিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।# সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট