1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
যুদ্ধের প্রভাবে তেল সংকটের আতঙ্ক, সোনামসজিদ বন্দরে বিজিবির কড়া নজরদারি রাষ্ট্র, নাগরিক অধিকার ও বলপ্রয়োগের সংস্কৃতি: একটি সংকটময় বাস্তবতা বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে বসা নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাবি সংবাদদাতা………………………………………………

হলের ক্যান্টিনে খেতে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় পরিবহণ মার্কেটে বিষয়টি সমাধানের জন্য বসলে ফের দুই পক্ষে মারামারিতে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার হলের ক্যান্টিনে খাবার খেতে বসা নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শান্ত এবং ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী জাহিদের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এসময় জাহিদ তার বিভাগের সহপাঠীদের ডেকে আনলে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। পরে বিকেলে জাহিদের হয়ে বিষয়টি মধ্যস্থতা করতে পরিবহন মার্কেটে আসেন সাবেক ছাত্রলীগন নেতা সাকিবুল হাসান বাকি। এসময় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মতিহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভাস্কর সাহার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তিনি। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় উভয়পক্ষের সঙ্গে আলোচনায় বসে পরিস্থিতি শান্ত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সাকিবুল হাসান বাকী জানান, আমার তিন ছোটভাইকে মেরে হল থেকে বের করে দিচ্ছিল। এই খবর জেনে তাদের সঙ্গে পরিবহন মার্কেটে বসি। তখন ভাস্কর সহার নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। ফলে আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেননি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ভাস্কর সাহা। এই বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ঘটনাটি সমাধানে উভয় পক্ষের সঙ্গে বসেছি। উভয়ের বক্তব্য শুনে সমাধানের চেষ্টা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট