1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিভিন্ন ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে মহিলা লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘায় হিমেলের গেঞ্জি বিতরণ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিক নির্দেশনা দেবহাটায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তার, পালালেন স্ত্রী সারিয়াকান্দিতে ২৮টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক জাকির পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা

বাগমারায় বিভিন্ন ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে মহিলা লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা প্রতিনিধি……………………………………………………………………..

রাজশাহীর বাগমারায় তিনটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এবং বড় বিহানালী বালিকা বিদ্যালয় উঠান বৈঠক করেছে মহিলা আওয়ামী লীগ। অপরদিকে গনিপুর ইউনিয়নে উঠান বৈঠক করেছে যুব মহিলা লীগ।

উঠান বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশের পাশাপাশি বাগমারার যে উন্নয়ন হয়েছে সেই বার্তা প্রচার করে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। সেই সাথে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকার ভোট চান মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ প্রতিনিয়ত ভোটের মাঠে কাজ করছেন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে চতুর্থ বারের মতো বিজয়ী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পক্ষ থেকে আহব্বান জানানো হয়। হামিরকুৎসা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ইউনিয়ণ যুবলীগ সভাপতি শাহরেজা আলম ইমন, মহিলা লীগ নেত্রী মরজিনা বেগম, হিরা খাতুন।

অপরদিকে বড় বিহানালী বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সোলাইমান আলী হিরু, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিন। সেই সাথে গনিপুর ইউনিয়নের মাধাইমুড়ী গ্রামে অনুষ্ঠিত উপজেলা যুব মহিলা লীগের উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নিলা, সাধারণ সম্পাদক সাথী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট