1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে প্রশিক্ষণ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে ৭৬ জন’কে প্রশিক্ষণ প্রদান “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকলে চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহজামাল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জনাব ডা. মাসুম, সদর ট্রাফিক ইন্সপেক্টর হামিদুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সেলিম হাসান, সহকারি মোটরযান পরিদর্শক আবু হুজাইফা সহ বিআরটিএ এর সকল কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণের পূর্বে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হল রুমে আলোচনা সভায় নিরাপদ সড়কের গুরুত্ব, ট্রাফিক আইন ও সাইন, গাড়ি রক্ষণাবেক্ষণ, মাদকের কুফল, শব্দ দূষণ রোধ, যাত্রীদের প্রতি আচরণ এবং সচেতনতার সাথে সড়ক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। এরপর দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে প্রশিক্ষণের অংশ হিসেবে ৭৬ জন পেশাজীবী চালক প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট