1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকায় বিএনপির মহাসমাবেশে সাংবাদিকদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে রানীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

ঢাকায় বিএনপির মহাসমাবেশে সাংবাদিকদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে রানীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে………………………………..

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও সমর্থক দলের ডাকা সমাবেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রফিক ভুইয়া নিহত এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৭ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ‌।

এ উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) ও রাণীশংকৈল প্রেক্লাবের যৌথ আয়োজনে প্রেসক্লাব সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বিটিভির জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, আরটিভির স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন বাবুল, ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি নুসরতে খোদা রানা, কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, মোহনা টিভির প্রতিনিধি ফারুক আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম, কালের কন্ঠের প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি অনিসুর রহমান বাকী, আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন, আজকের পত্রিকার প্রতিনিধি খুরশিদ আলম শাওন, আজকের প্রতিভা প্রতিনিধি একে আজাদ, প্রেসক্লাব সম্পাদক আবুল কালাম আজাদ, দাবানল প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন, গণকন্ঠ প্রতিনিধি মাহাবুব আলম ও সমতল প্রতিনিধি সোহরাব হোসেন প্রমুখ ।

এছাড়াও স্থানীয় সাংবাদিক , রেজাউল করিম রেজা, আবু জাফর, অভিষেক, লেমন ,সুজন , মেহেদী সহ অন্যানরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নিহত সাংবাদিকের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে সরকারিভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ ও হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।  এসময় প্রতিবাদ সভাটি সঞ্চলনা করেন করতোয়া প্রতিনিধি বিপ্লব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট