1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আগামীকাল দেশে ফিরছেন নওয়াজ শরিফ - দৈনিক সবুজ নগর
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ের নতুন এসিল্যান্ড আতিকুর রহমান, ভূমিসেবা সহজ করার প্রত্যয় ভোলার গ্যাস দিয়ে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন: তবুও লোডশেডিংয়ে নাকাল ভোলাবাসী রাসিকের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত গোদাগাড়ীর গর্বিত পরিবারের আরও এক সদস্য সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই তানোরে জমিতে পানি দিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক নাটোরের গুরুদাসপুরে সুরতহাল প্রতিবেদনে বাধার পর পুলিশের ওপর হামলা, আটক ৯ জাতীয় প্রেস ক্লাবের মানববন্ধন বানোয়াট: কালীগঞ্জ বিএনপি বাগমারায় মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: বোদায় শিক্ষার্থীদের উদ্দেশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

আগামীকাল দেশে ফিরছেন নওয়াজ শরিফ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বেচ্ছায় নির্বাসিত জীবন থেকে দেশে প্রত্যাবর্তন করবেন। দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রী নির্বাসন থেকে ফিরে আসবেন। শরীফের ছোট ভাই সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল) প্রধান নওয়াজ শরীফ লন্ডন থেকে আগামীকাল ২১ অক্টোবর দেশের মাটিতে পা রাখবেন। তিনি দেশে ফিরে আসার পর ‘সব ধরনের পরিস্থিতির’ মোকােিবলা করবেন বলে জানিয়েছেন। দেশে ফিরেই তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। তাকে বিশাল আয়োজনের মাধ্যমে স্বাগত জানানোর প্রস্ততি নিচ্ছে পাকিস্তার মুসলিম লীগ (পিএমএল)।

দেশটির অন্যতম ধনী ব্যক্তি ৭৩ বছর বয়সী নওয়াজ শরীফ একজন ইস্পাত ব্যবসায়ী। পাকিস্তানের সম্পদশালী ব্যাক্তিদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু তার ‘মাটির মানুষ’ আচরণের জন্য সমর্থকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
ভক্তরা তাকে ‘পাঞ্জাবের সিংহ’ বলে ডাকেন।

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় এবং সর্বাধিক জনবহুল প্রদেশে তার সমর্থন সবচেয়ে শক্তিশালী। দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী হওয়া সত্ত্বেও এই সপ্তাহে একটি আদালত তাকে মঙ্গলবার পর্যন্ত সুরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে।# সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট