1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে ইনোভেশন হাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রুয়েটে ইনোভেশন হাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক………………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “রুয়েট ইনোভেশন হাব” উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার শেখ রাসেল দিবস উপলক্ষে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে রুয়েট  অডিটোরিয়ামের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী “রুয়েট ইনোভেশন হাব” উদ্বোধনের ঘোষণা দেন।

এরপর রুয়েট অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এবং সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।

সেমিনারে আলোচক ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তা প্রকৌশলী মো. মাসুদ কবির ও তরুণ উদ্যোগতা মো. তরিকুল ইসলাম। সেমিনারে মডারেটর ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত।

সেমিনারে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট