1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালে সংবাদিক জাকির জমাদ্দারের বিরুদ্ধে ষড়যন্ত্রও হয়রানিমুলক মিথ্যা মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

বরিশালে সংবাদিক জাকির জমাদ্দারের বিরুদ্ধে ষড়যন্ত্রও হয়রানিমুলক মিথ্যা মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৫০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি………………………………………………..

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার বন্দরে অবস্থিত জয়দেব সাহা মিস্টান্ন ভান্ডার নামের হোটেলে প্রতিদিনই পঁচা বাঁশি খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ রয়েছে। হোটেলের পঁচা বাশি খাবার খেয়ে ইতিমধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।

ঘটনার দিন জাকির জমাদ্দার সহ আরো দুইজন আলুর চপ এবং পিয়াজি খেতে বসলে আলুর চপে কামড় দিতে পঁচা গন্ধ বের হয় এবং ঐ আলুর চপটির ভিতরে একটি মরা তেলাপোকা পাওয়া যায়। এ সময় ম্যানেজার কে ডেকে বিষয়টি দেখালে তারা জাকির জমাদ্দারের মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে দোকানের কর্মচারীদের সাথে ধস্তা ধস্তি ও হয়েছে যা ভিডিও ফুটেজে রয়েছে।

দোকানের মালিক শুভ সাহা জাকির জমাদ্দারের ছাত্র এবং তার স্ত্রী সেও তার ছাত্রী। সুশান্ত সাহা দীর্ঘদিন তার বাসায় ভাড়া থেকেছেন বলে তাদের সাথে জাকির জমাদ্দারের পরিবারের সুসম্পর্ক রয়েছে।  কিন্তু একটি মহল ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে যার কোন সততা বা ভিত্তি নেই। দোকানের মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা জাকির জমাদ্দারের। কিন্তু উল্টো দোকানদার সাংবাদিক জাকিরের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।

একটি কুচক্রী মহল বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার জন্য এবং জাকির জমাদ্দারের ভাব মূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে যাহা মোটেই কাম্য নয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট