1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর সাপাহারে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

নওগাঁর সাপাহারে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ছাদেক উদ্দীন, সাপাহার, নওগাঁ………………………

 

নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২২ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া’র মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা সদরের সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এস.এস.সি ও এস.এস.সি (ভোক)-২০২২ ইং পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় ও শিক্ষার্থীদের সাফল্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মুলক ও  শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মুলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।

 

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাপাহার সরকারি কলেজের অধ্যাপক শহিদুর রহমান,  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী,সাপাহার সরকারি কলেজের রসায়ন  বিভাগের প্রধান মজিদুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মাষ্টার, সাপাহার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম প্রমূখ।

 

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম।

 

এ বছর বিদ্যালয় হতে ১৬৩ জন পরীক্ষার্থী এস.এস.সি (সাধারণ) এবং ৩৩ জন পরীক্ষার্থী এস.এস.সি (ভোক) পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট