1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমির মূল্য পরিশোধের পরও জমি রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমির মূল্য পরিশোধের পরও জমি রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ…………………….

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমির মূল্য পরিশোধের পরও  জমি রেজিস্ট্রি না দিয়ে নানা ধরণের হয়রানী ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার সকালে ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সুমন আলী।

লিখিত অভিযোগে বলা হয়, উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট বাজার এলাকার ফসিদ আলীর কাছে গত ২০২০ সালের ২৪ ডিসেম্বর .০৪৯৫ একর জমি ৬ লাখ ৯০ হাজার টাকা মূল্য নির্ধারণ করে অগ্রিম ৪ লাখ টাকা পরিশোধ পূর্বক একটি বায়নামা দলিল করা হয়। পরে ২০২১ সালের ৩০ ডিসেম্বর বাকি টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে দেবে বলে বায়নামায় স্বাক্ষর করে ফসিদ আলী। ওই তারিখে ফসিদ আলীর নিকট জমি রেজিস্ট্রি চাইলে কৌশলে কিছুদিন সময় চেয়ে জমি দখল বুঝিয়ে দেন। পরবর্তীতে বিভিন্ন টালবাহানা করে সময় ক্ষেপন করে।

এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল প্রভাষক নুরুল ইসলামের বাড়িতে সালিশ বৈঠকে ফসিদ, সুমন ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানী ও প্রাণনাশের হুমকি দেয়ার বিষয়টি প্রমাণিত হয়।

উল্লেখ্য, এ ঘটনায় কেন্দ্র করে কানসাট ইউনিয়ন পরিষদ ও শিবগঞ্জ থানায় একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান মানেননি। সর্বশেষ গত ২ মে সালিশে ১০ মে জমি রেজিস্ট্রি না দিলে ফসিদ সুমনকে দ্বিগুণ টাকা অর্থাৎ আট লাখ টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবুও তিনি সেই সিদ্ধান্তকে অমান্য করেন।

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, এ ঘটনার জেরে গত ১৪ জুলাই রাত পৌণে নয়টার দিকে বাড়িতে পুরুষ লোক না থাকার সুযোগে ফসিদ ও তার আত্মীয়স্বজন মিলে প্রায় ১৪-১৫ জন আমাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। ওই রাতেই বাড়িতে বাক্সের মধ্যে থেকে দুই লাখ ১০ হাজার টাকার মূল্যের তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। হামলায় তিন নারী আহত হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়।

তিনি আরও বলেন, চাকরিরত ভাতিজাকেও নানাভাবে হুমকি দেয়া অব্যহত রয়েছে। এ বিষয়ে ফসিদ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। যদিও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, একাধিকবার তদন্তে সুমনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তারপরও একাধিকবার থানায় সালিশ বৈঠক হলেও ফসিদ কোন সালিশ মানেননি। এমনকি অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রোকুজ্জামানের তত্ত্বাবধানে সালিশী সিদ্ধান্ত অমান্য করে ফসির আলী।

ওসি আরও জানান, সুমন ও তার পরিবারের বিরুদ্ধে ফসিদ ও তার মেয়ে সালমা আক্তার নিপার একাধিকবার অভিযোগের প্রেক্ষিতে বারবার তদন্ত করেও অভিযোগের কোন সত্যতা মেলেনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট