1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার(২৩ নভেম্বর ) অত্র প্রেসক্লাবে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। চার সদস্যের এ কমিটিতে সাংবাদিক হোসাইন মোঃ মোবারককে আহবায়ক এবং সাংবাদিক সোহেল রানাকে যুগ্ম আহবায়ক করে চার সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন, সাংবাদিক আল আমিন স্বাধীন সদস্য সচিব ও আলমগীর হোসেন কোষাধ্যক্ষ। আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয় এবং তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উক্ত কমিটির মেয়াদ আগামী তিন মাস। এসময়ের মধ্যে তাঁরা নির্বাচনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাঁদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন , মোঃ মাহাবুর রহমান মনি , রায়হান ইসলাম , আশিক ইসলাম,রাজু আহমেদ সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট