1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ ছাত্রলীগ নেতা আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পোরশায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ ছাত্রলীগ নেতা আটক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির একাংশের অফিস কক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় ছাত্রলীগ নেতা রেজওয়ানকে নিতপুর তার বাসা থেকে আটক করেছে থানা পুলিশ।

জানাগেছে, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা নিতপুর মডেল মসজিদের পাশে ইউনিয়ন বিএনপির ওই অফিস কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করে এবং অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর ও বাইরে টাঙ্গানো দলীয় পোষ্টার ছিঁড়ে ফেলে। এসময় তারা কক্ষের ভিতরে আগুন ধরিয়ে দেয়। এতে অফিসে রাখা একটি মোটরসাইকেল, চেয়ার-টেবিল ও বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী জানান, নিতপুর ইউনিয়ন বিএনপির এটি দলীয় অফিস। এই অফিস থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামানসহ নেতাকর্মীরা দলীয় কর্মকান্ড পরিচালনা করতেন।

তিনি জানান, ইতোমধ্যে তারা থানায় মামলা করেছেন। পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগের রেজওয়ান নামে এক নেতাকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট