1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ৫'ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ১ম পর্বের ৫ম খেলা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টর ১ম পর্বের ৫ম খেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

#নাহিদ জামানঃ রূপসায় ৫’ম অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের ৫ম খেলা, ০৬ নভেম্বর বুধবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলাটি অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ও তেরখাদা ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধে অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ ৩-০ গোল করে এগিয়ে থাকে । খেলার দ্বিতীয়ার্ধে আবারো ৩ টি গোল করে ৬-০ গোলে তেরখাদা ফুটবল একাদশ পরাজিত করে দ্বিতীয় পর্বে খেলায় উত্তির্ন হয় । অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদ পক্ষে সুজন-২ গোল, আমান-২ গোল, নাদিম-১ গোল এবং আরোঙ্গজেব-১ গোল করেন। খেলা পরিচালনা করেন শেখ কামাল, আলী আকবর ও জসিম। ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোস্তাহিদুর রহমান মুক্ত।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা সরকারি বয়রা মহিলা কলেজের অধ্যাপক ক্রীড়াবিদ আহমেদুল কবির চাইনিজ, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক বাশির আহমেদ লালু, ফুটবল কোচ সাধন দে, ফিফা রেফারি মনির ঢালি, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার মোস্তাহিদুর মুক্ত, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়া সংগঠক আলম শেখ, বিএনপি নেতা সাজ্জাত হোসেন, শাহাজাদা আলমগীর, বিশিষ্ট ব্যাবসায়ী জামাল শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী ও ব্যাচ ৯৫ সংগঠনের সদস্য মাসুদুর রহমান, ,কামরুল শেখ, সৈয়দ শাহিনুর,আযুব খান, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, হাসান ফরাজী,খালিদ ফেরদাউস, জহির খান, তাহসিন খান, মো, হানিফ, সাকিব মীর প্রমুখ।

অনুষ্ঠানে খেলায় বিজয়ী দল কে পুরস্কৃত করা হয়। বিজয়ী দলের আমান কে সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট