1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৩ নভেম্বর) শনিবার সকাল ৯ টায় উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে হাফেজ মো.রেজওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার, মাওলানা মোস্তাক আহমেদ,মাওলানা আব্দুর রহমান,মাওলানা আ.গফ্ফার,হাফেজ ফারুক আহমেদ,হাফেজ ইয়াসিন,মাওলানা তৈফিকুর রহমান।

কুরআন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম পুরস্কার গ্রহণ করেন খর্ণিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ মোহাম্মদ সিয়াম আলী,দ্বিতীয় পুরস্কার সাজিয়াড়া মাদ্রাসার মোঃ মেহেদী হাসান,তৃতীয় পুরস্কার সাজিয়াড়া মাদ্রাসার মোঃ হোসাইন আহমেদ। খ গ্রুপে প্রথম চুকনগর হাফিজি হুজুর মাদ্রাসার মোহাম্মদ নেছারুল ইসলাম,দ্বিতীয় খর্ণিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মোঃ ইয়াসিন সরোয়ার, তৃতীয় খড়িয়া আবু বকর সিদ্দিক মাদ্রাসার মোঃ আকিব সালমান পুরস্কার গ্রহণ করেন। গ গ্রুপে প্রথম পুরস্কার ডুমুরিয়া আশরাফিয়া মাদ্রাসার মোঃ মুশফিক সালেহীন,দ্বিতীয় পুরস্কার চুকনগর হাফিজি হুজুর মাদ্রাসার মোঃ আব্দুর রহমান,তৃতীয় পুরস্কার হাসানপুর মিকশিমিল দারুল উলুম মাদ্রাসার মোঃ মাহমুদ হুসাইন পুরস্কার গ্রহণ করেন।

উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন পর্যায়ে উত্তীর্ণ ৩১ জন হাফেজকে পুরস্কার দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট