1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার নাটোরের বনবেলঘড়িয়ায় ১০৬ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………….

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নান্টে ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বিকেল ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে  ফাইনাল খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি।

খেলায় বালক দলে ২-১ গোলে বেনীদুয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কমলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং বালিকা দলে গাংরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে খেয়ারশুকনা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হলে তার পৃথক ভাবে পুরুস্কৃত ঘোষনা করে ট্রফি প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যাস সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান, সম্পাদক শাহজাহান কবির, প্রধান শিক্ষক আবু সালেহ, নজরুল ইসলাম, কাউন্সিলর আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#

এডিট: সান

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট