1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে কোয়ালিটি এ্যাসুরেন্স সেল গঠনের নির্দেশ দিলেন ভিসি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রুয়েটে কোয়ালিটি এ্যাসুরেন্স সেল গঠনের নির্দেশ দিলেন ভিসি

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………..

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মানসম্মত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে এবং একাডেমিক কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার লক্ষে কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (কিউএসি) গঠনের নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন। এছাড়া তিনি আইকিউএসি এর মিশন ও ভিশন প্রস্তুত করারও নির্দেশনা দেন। সভায় BAETE/BAC থেকে রুয়েটের এক্রিডিটেশন প্রাপ্তির অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

রুয়েটের আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় রুয়েটে কর্মরত শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদান ও গবেষণার মানোন্নয়নের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজনের জন্য আইকিউএসি-কে নির্দেশনা প্রদান করেন।

এই সমন্বয় সভায় রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডীন, বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট