1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরের পাঁচন্দর ও বাঁধাইড় ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রাজশাহীর তানোরের পাঁচন্দর ও বাঁধাইড় ইউনিয়নে আওয়ামী লীগের কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি……………………………..

আবারো রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে একই মঞ্চে বিভক্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনে পাঁচন্দর উত্তরের সভাপতি করা হয় আলহাজ্ব ইসরাইল হোসেনকে ও সম্পাদক করা হয় একরামুল হককে এবং দক্ষিণের সভাপতি চেয়ারম্যান আব্দুল মতিনকে সম্পাদক করা হয় সহিদুল ইসলামকে।

ওই মঞ্চে পাঁচন্দর ইউপির কৃষকলীগ উত্তর শাখার সভাপতি সিরাজ উদ্দিন সম্পাদক জামাল উদ্দিন টিয়া, দক্ষিণ শাখার সভাপতি আব্দুর রব সাধারণ সম্পাদক সোহরাব আলী। যুব মহিলালীগের উত্তর শাখার সভাপতি শামিমা বেগম সম্পাদক সানোয়ারা বেগম, , দক্ষিণ শাখার সভাপতি সাজেদা বেগম, সম্পাদক ববিতা বেগম।

শনিবার দুপুরের দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির নাম ঘোষণা করা হয়। এর আগে সকালের দিকে অবিভক্ত পাচন্দর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ওমর ফারুক চৌধুরী।

ইউপি চেয়ারম্যান অবিভক্ত ইউপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও রেজাউল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলন জাতীয় সঙ্গীত এবং জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্ধোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা শরিফ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে সরকার সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।

অতিথি হিসেবে ছিলেন, মহিলা লীগ সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষকলীগ সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা, সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক প্রধান শিক্ষক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, সহসভাপতি ওহাব হোসেন লালু, তানোর পৌর আওয়ামী লীগ সভাপতি আসলাম উদ্দিন, সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ইউপি দক্ষিণ শাখার সভাপতি ফজলে রাব্বি ফরহাদ, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান ইউপি সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ সম্পাদক মোহাম্মাদ আলী মুন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক রামিল হাসান সুইট, কলমা ইউপির সেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর রেজা, পাঁচন্দর ইউপি সেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল আমিন, প্রমুখ।

একই দিন শনিবার বিকেলের দিকে বাঁধাইড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জুমার পাড়া স্কুল মাঠে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউপির সভাপতি দয়াল চন্দ্র মাহাতোর সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি।

প্রথম অধিবেশনে বাঁধাইড় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে কমিটির নাম ঘোষণা করা হয়। ইউপির সভাপতি হিসেবে নির্বাচিত হন চেয়ারম্যান আতাউর রহমান, সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষক রবিউল হাসান। কৃষকলীগ সভাপতি করা হয় মুক্তার হোসেন, সম্পাদক শ্রী ভঞ্জন কুমার মাহাতো।

বাঁধাইড় ইউপির যুব মহিলা লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন শিরিন আকতার, সম্পাদক হিসেবে রজনী খাতুন নির্বাচিত হন। এসময় বাঁধাইড় ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট