1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে মানসম্মত গবেষণার বিষয় নির্ধারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

রুয়েটে মানসম্মত গবেষণার বিষয় নির্ধারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ শনিবার “কিওয়ার্ড সিকোয়েন্স ইম্পোটেন্সস (কেএসআই): ফ্রেন্ডলি এ্যাপ্রোচ ফর কোয়ালিটি থিসিস এন্ড ফার্স্ট পাবলিকেশন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় যন্ত্রকৌশল বিভাগের কনফারেন্স রুমে শুরু হওয়া এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উক্ত বিষয়ে গবেষণার ফলাফল উপস্থাপন করেন মালয়েশিয়ার পুত্রা বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন। মুখ্য আলোচকের বক্তব্যে তিনি বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতা সাধনের সাথে সাথে মানসম্মত গবেষণার বিষয়বস্তু নির্ধারণ ও তা দ্রুততার সাথে প্রকাশনার ক্ষেত্রে নানা পরিবর্তন এসেছে, যা গবেষকদের আয়ত্ত্বে আনা এবং অনুধাবন করা জরুরী হয়ে পড়েছে।

সেমিনারটিতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত সহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট