1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রুয়েটের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রুয়েটের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# লিয়াকত হোসেন রাজশাহী……………………………………………….

উৎসব মুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস। ০১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

এ সময়ে উপস্থিত ছিলেন রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, সাবেক দায়িতপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন প্রমুখ।

এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপরই উপাচার্য বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। সকাল ১০ টায় রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দরালী বের হয়, যার নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজশাহী ঢাকা-মহাসড়ক প্রদক্ষিণ করে।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পোস্টার প্রেজেন্টেশন এন্ড ইনোভেশন প্রজেক্ট আইডিয়া কনটেস্ট অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আইডিয়া কনটেস্ট পরিদর্শন করেন এবং বিজয়ীদের পুরস্কৃত করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রকৌশল শিক্ষার্থীরা দেশ ও জাতির সম্পদ। তাদের দেশের মানুষের কল্যাণে সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য নিত্য নতুন টেকসই প্রযুক্তি উদ্ভাবনে আত্মনিয়োগ করতে হবে। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় দিবস ২০২৩ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, গবেষণা ও সম্প্রাসরণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন।

এছাড়াও মেডিকেল সেন্টারের রুয়েটের শিক্ষার্থীদের মনোচিকিৎসা ও কাউন্সিলিং কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম । বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডীন, বিভাগীয় ও দপ্তর প্রধান ছাড়াও বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট