1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুলনা জেলার মধ্যে খুলনার কয়রা উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন  তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি?

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় খুলনা জেলার মধ্যে খুলনার কয়রা উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

জি এম রিয়াজুল আকবর, কয়রা, খুলনা………………………………………….

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে । এ উপলক্ষে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিমকে বুধবার সম্মাননা স্মারক তুলে দেন খুলনার সিভিল সার্জন ডা: সবিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনার সভাপতি ডা শেখ বাহারুল আলম , সাবেক টিবি এক্সপার্ট খুলনা বিভাগ ডা আনোয়ারুল আজাদ, তত্ত্বাবধায়ক বক্ষব্যাধি হাসপাতাল,ডেপুটি সিভিল সার্জন ডা শেখ কামাল হোসেন , বিভাগীয় টিবি এক্সপার্ট ডা মেহেদী বিন জহর, বিভাগীয় মাইক্রোবায়োলজিস্ট মো মামুন হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এম ও সি এস ডা শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, উপজেলাসমূহের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন),যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী,এম টি ল্যাববৃন্দ।

কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম কয়রাতে যোগদানের পর থেকে হাসপাতালের অবকাঠামো সংস্কারের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এ সম্মাননা পাওয়ায় তিনি বলেন, আজকের এই সম্মান পরিশ্রম আর সম্মিলিত প্রচেষ্টার প্রতিদান।সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট