1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা: ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ  শিবগঞ্জে দেড় শতাধিক পরিবার পেল খাদ্য সামগ্রী  পত্নীতলায় সাংবাদিকদের ইফতার মাহফিল উন্নত রাজশাহী গড়ার প্রত্যয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় ‎ ‎ ‎ বার’শ সাইত্রিশ পরিচ্ছন্ন কর্মীকে ৬১ লাখ ৮৫ হাজার টাকা উপহার দিল রাসিকের নয়া প্রশাসক মাহাফুজ রিটন হত্যা: সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদে লালপুরের কৃষি শ্রমিক কে পিটিয়ে হত্যা

রাজশাহীর গোদাগাড়ীতে নবনিযুক্ত নিবার্হী কর্মকর্তার পরিচিত সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………….

গোদাগাড়ী উপজেলায় নবনিযুক্ত নিবার্হী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম এর সাথে গোদাগাড়ী উপজেলার বীর ‍মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ঈমাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, এনজিও, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ আগষ্ট ২০২৩) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন নবনিযুক্ত নিবার্হী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, সহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ জাহিদ হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, গোদাগাড়ী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, কৃষি কর্মকর্তা মোসাঃ মরিয়ম আক্তার, গোদাগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন কাজল, গোদাগাড়ী উপজেলার জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ হায়দার আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর কবির তোতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও উদ্যোক্তাগণ এই সভাই উপস্থিত ছিলেন।

এই সময় এনজিও প্রতিনিধি এরশাদ আলী বলেন , উপজেলায় বিগত দিনের উন্নয়ন ধারাকে অব্যাহত রেখে গোদাগাড়ী উপজেলাকে আরো যুগোপোযুগি ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার যায় সেইদিন বিশেষ গুরুত্ব দেওয়া আহ্বান জানান । প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, গোদাগাড়িতে মাদকের সহজলভ্য হওয়ায় যুব সমাজ আস্তে আস্তে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে । যুব সমাজের অবক্ষয় প্রতিরোধে নবগত নির্বাহী কর্মকর্তার যথাযথ ব্যবস্থা গ্রহণ এছাড়াও বাল্যবিবাহ রোধে সামাজিক ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

গোদাগাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা বলেন, গোদাগাড়ী উপজেলা একটি বৃহৎ উপজেলা এই উপজেলায় দূর দূরান্ত থেকে অনেক অসহায় মানুষ সেবা নিতে এসে সাক্ষাৎ করতে পারেন না বা ইউএনও সাথে দেখা করার ন্যূনতম সময় পায়না । এই ধরণের যেন কোন হয়রানি না হয় উপজেলার জনগণ সেই দিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান নবাগত নিবার্হী কর্মকর্তার প্রতি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট