1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডের চারটি দোকান ঘর ভস্মীভূত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডের চারটি দোকান ঘর ভস্মীভূত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল আমিন স্বাধীন,মন্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

নওগাঁর মান্দায় বিদ্যুতের শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, খাইরুল ইসলাম, মিজানুর রহমান সোহাগ, ইব্রাহীম হোসেন টুটুল ও রফিজ উদ্দিন। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের অন্তত ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী খাইরুল ইসলাম বলেন, শরীর অসুস্থ থাকায় সন্ধ্যার পরেই দোকারঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। রাত ৯টা ২০মিনিটের দিকে মোবাইলফোনে দোকানে আগুন লাগার বিষয়ে জানতে পারেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করলেও তাঁদের দোকানের সমুদয় মালামাল পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে খাইরুল ইসলামের দুটি ফ্রিজসহ ৫ লাখ টাকা, মিজানুর রহমানের ২ লাখ, ইব্রাহীম হোসেনের টুটুল ও রফিজ উদ্দিনের ৫০ হাজার টাকা করে মালামাল পুড়ে গেছে।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুন্নবী বলেন, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে চার দোকানের অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট