1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার বদরগঞ্জে ঝাড়ু দিয়ে রাস্তা পরিস্কার করলেন সংসদ সদস্য বিএমটিটিআই’র ২১৭তম ব্যাচের উদ্বোধনীয় অনুষ্ঠান সম্পন্ন কিছু অসাধু কর্মকর্তাদের মোটা অংকের টাকা দিয়েও শেষ রক্ষা হচ্ছে না: ডিএফও, এসিএফ এর হুঁশিয়ারি

সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি……………………………………..

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও শ্যামনগর উপজেলার টিমের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উপজেলার দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) উপজেলার নওয়াবেঁকি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম সোহান,সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, ক্রিসেন্ট ইউনিটের আইসিটি মিডিয়া ও কমিনিউকেশন বিভাগীয় প্রধান মোঃ ইকবাল কাদরি ও উপ-প্রধান এস.এম সাইফুল ইসলাম, শ্যামনগর উপজেলা দলনেতা আনিছুর রহমান মিলনসহ সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ট্রেনিং ডিপার্টমেন্ট’র সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় ও বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় ৪ দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণ দেওয়া হয়,এতে প্রতি প্রতিষ্ঠান ৫৩ জন করে মোট ১০৬ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট