1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশাল বাকেরগঞ্জ কেরগঞ্জের কলসকাঠীর চর বাগদিয়ায় মামলায় নিঃস্ব অনেকে! - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

বরিশাল বাকেরগঞ্জ কেরগঞ্জের কলসকাঠীর চর বাগদিয়ায় মামলায় নিঃস্ব অনেকে!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধি………………………………………………………

বাকেরগঞ্জ উপজেলার অধীন্যস্ত ৯নং কলসকাঠী ইউনিয়নের চর বাগদিয়া একটি হিন্দু অধ্যুষিত গ্রাম। কথিত আছে ৩৬৫ ঘর হিন্দু পাড়া নামেই সর্বাধিক পরিচিত। সারা দেশে বিভিন্ন সময় হিন্দুদের উপর হামলা তান্ডব হলেও বাগদিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। সবাই সুখে শান্তিতে বসবাস করে, মুসলিম ভাইদের সাথে রয়েছে সৌহার্দ্যপুর্ন সম্পর্ক।

সম্প্রতি একটি তথ্যানুসন্ধান করতে চর বাগদিয়া বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে, তাদের বিভিন্ন সমস্যা, করণীয় ও উত্তোরনকল্পে নিজস্ব মতামত তুলে ধরেছেন। চর বাগদিয়া কোন মুসলমান লোক সালিশ ব্যবস্থা কিংবা হিন্দু সম্প্রদায়ের পারিবারিক সমস্যায় অযাচিত প্রভাব বিস্তার করে না। তদুপরি দু একজন মামলাবাজ ও কুটবুদ্ধি লোকের রোষানলের প্রভাবে একে অপরের সাথে নিজেরা নিজেরা মামলা মোকদ্দমা জড়িয়ে পড়ে। চর বাগদিয়া বেশ কিছু বিত্তশালী পরিবার এমনি করে মামলা মোকদ্দমায় নিঃস্ব।

তথ্যানুসন্ধান প্রতিবেদন, সুজন মন্ডল, চর বাগদিয়া নিবাসী একজন সমাজ সেবক ও কাচারী বাড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি। সম্প্রতি গ্রামে এক ব্যক্তির নিকট থেকে ৮ শতাংশ জমি ক্রয় করে। উক্ত প্লট/ দাগে মোট জমির পরিমাণ ৩৭ শতাংশ। একপক্ষ ১১ শতাংশ কিনে রীতিমতো বাড়ি তৈরি করেছেন বাকী জমি নাল জমি হিসেবে চিহ্নিত এবং সুজন মন্ডল নাল জমি ভোগদখল করেন। কিন্তু ইতিমধ্যে যারা বাড়ি তৈরি করেছেন তারা সুজন মন্ডল কে নাল জমি ভোগদখল করতে বাঁধা প্রদান করেন ও বাড়ির মধ্যে তোমার জমি পাবে মর্মে কলহ সৃষ্টি করে। এমনি এ অযৌক্তিক দাবির পক্ষে কিছু মামলাবাজ পরামর্শদাতা মামলা করতে উৎসাহিত করে।

সুজন মন্ডল আক্ষেপ ও অনুরাগের সুরে বলেন, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি, গ্রামের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষায় সদা সচেষ্ট। ভালো খারাপ লোক সব দেশেই আছে, আমার গ্রাম এর ব্যতিক্রম নয় ‌। জমি কিনেছি দলিল করেছি রেকর্ড করেছি তাই মামলা করে আমাকে দমানো যাবে না। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট