1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক রাজশাহীর পবা ভূমি অফিসে বোমা হামলা ও খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে হামলার চেষ্টা রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক চারঘাটে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেপ্তার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ ৪০ লাখ টাকায় ৯৮ শতাংশ জমি কিনে খেলার মাঠ গড়ছেন মির্জাপুরের কামারপাড়াবাসী ৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি

সাতক্ষীরা কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি………………………………………..

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ মোঃ ফারুক হোসেন (৪২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শনিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপি’র আওতাধীন বটতলা পাকারাস্তা দিয়ে ভ্যানযোগে সীমান্তের দিকে যাওয়ার পথে মোঃ ফারুক হোসেন আটক করা হয়। পরে আটক ভ্যানগাড়িটি তল্লাশী করে ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০১ গ্রাম ৫১০ মিলিগ্রাম। যার মূল্য প্রায় ৫৭ লাখ ৭৩ হাজার ৭৪৩ টাকা। আটক ফারুককে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট