1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে খুনী মোস্তাক ক্ষমতায় আসতে চেয়েছিল: গাজীপুর জেলার কালীগঞ্জে মেহের আফরোজ চুমকি এমপি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে খুনী মোস্তাক ক্ষমতায় আসতে চেয়েছিল: গাজীপুর জেলার কালীগঞ্জে মেহের আফরোজ চুমকি এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ, গাজীপুর…………………………………………….

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে শনিবার (২৬শে আগস্ট) বিকালে বক্তারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবর রহমান পলাশ এর সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর ০৫ আসনের সাংসদ, সাবেক প্রতিমন্ত্রী, কালীগঞ্জের শান্তি কন্যা মেহের আফরোজ চুমকি (এমপি)।

পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন।

বক্তব্যের শুরুতেই প্রধান অতিথি মেহের আফরোজ চুমকি এমপি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট শাহাদাৎ বরণকারী সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, জাতীর জনকের হত্যার মাধ্যমে খুনী খন্দকার মোস্তাক আহমেদ ক্ষমতায় আসতে চেয়েছিলেন, কিন্তু সফল হতে পারেনি । আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন। দীর্ঘ বক্তৃতায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সকল বিষয়ে বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড্যা. আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, কালীগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন (পলাশ), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন খান, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন খান (রিপন), উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ আব্দুল কাদের নেওয়াজ আরজু, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভান্ডারী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জুয়েনা আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, বক্তারপুর ইউনিয়ন , বক্তারপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আজিজুল হক মাসুম, ছাত্র লীগ সভাপতি মাহের সহ গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ, তাঁতীলীগ, যুব মহিলালীগ সহ বক্তারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে,১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর স্ব- পরিবার এর শহিদ ও ২৭ শে সেপ্টেম্বর শহীদ মো: ময়েজউদ্দিন আহমেদ এর বিদ্রেহী আত্মার মাখফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট