1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
অবশেষে পারিবারিক ভাবে বিয়ের পিড়িতে, ব্যাচেলার পয়েন্টের হাবু ভাই - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

অবশেষে পারিবারিক ভাবে বিয়ের পিড়িতে, ব্যাচেলার পয়েন্টের হাবু ভাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো……………………………..

তরুণদের কাছে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তুমুল জনপ্রিয়। নাটকের প্রতিটি চরিত্র পরিচিতি পেয়েছিল চরিত্রের নামেই। কয়েকটি সিজনের প্রতিটি পর্বে হাবু হয়ে উঠেছিলেন সবার প্রিয়। হাবুর আসল নাম মাহবুবুর রহমান চাষী (চাষী আলম)। তবে যতই ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করুন, অনেকে ধারণা করেছিলেন তিনি বিবাহিত। কিন্তু না, সেই হাবু মানে মাহবুবুর রহমান চাষী বিয়ে করছেন আজ। হালের এই জনপ্রিয় অভিনেতার বিয়ে হচ্ছে পারিবারিকভাবে।

উক্ত বিষয়ে পারিবার সূত্রে জানা যায়, ২৫ আগস্ট শুক্রবার বিয়ে করছেন চাষী আলম। ২৪ আগস্ট বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় গায়েহলুদের। আরও জানা যায়, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়েহলুদের অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।

গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট