1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দৈনিক সবুজনগর পত্রিকার সম্পাদকের জমি জোরপূর্বক ভূমিদস্যু কর্তৃক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, থানায়  অভিযোগ  রানীশংকৈলে অবৈধভাবে জমি দখলের চেষ্টা,থানায় অভিযোগ শ্যামনগরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ আশাশুনিতে গণসংহতি আন্দোলনের কমিটি গঠন ও মতবিনিময় সভা ছুরাত আহবায়ক, অর্জুন সদস্য সচিব রূপসায় দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ চারঘাট-বাঘার সাবেক এমপি শাহরিয়ার আলমকে বর্তমান এমপি চাঁদের হুঁশিয়ারি “সাহস থাকলে মাঠে নেমে দেখাও তরুণ যুবককে  মাদকের থাবা থেকে রক্ষা করতে  সবাইকে এগিয়ে আসতে হবে : পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী অভিযানে এম এল চোলাই মদ সহ একজন গ্রেফতার সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” মন্তব্যের প্রতিবাদে ডিসির বিরুদ্ধে শ্যামনগরে ওলামাদের বিক্ষোভ সমাবেশ

খুলনা জেলার ৪টি থানায় ইসলামী আন্দেলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর……………………………………..

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে -অথর্ব প্রধান নির্বাচন কমিশনার এর পদত্যাগ, নির্বাচন কমিশন বাতিল, সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে খুলনা জেলার ডুমুরিয়া ও পাইকগাছা ফুলতলা ও দিঘলিয়া উপজেলায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ডুমুরিয়া উপজেলা ১৯ আগষ্ট, শনিবার সকাল নয় টায় উপজেলা এর কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি ডাঃ মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মাদ ওলিয়ার রহমান এর পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা শাখা ১৯ আগস্ট শনিবার বিকাল ৩ টায় পাইকগাছা বাস স্ট্যান্ড মাদ্রাসা কমপ্লেক্সে পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাঃ আহমেদ আলীর সভাপতিত্বে মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় পাইকগাছা উপজেলার তৃণমূল প্রতিনিধি সসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফুলতলা উপজেলাঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে ১৮ আগষ্ট শুক্রবার সকাল দশটায় উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখা সভাপতি মুফতি মোহাঃ আঃ আজমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ মুঃ ইউসুফের পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া উপজেলাঃ ১৮ আগষ্ট শুক্রবার বিকাল তিন টায়, উপজেলার অস্থায়ী কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুল হুদা সাজু এর সভাপতিতে ও সেক্রেটারী মোঃ রফিকুল ইসলাম এসকেন্দারর পরিচালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক চারটি উপজেলায় অনুষ্ঠিত তৃনমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক(চট্টগ্রাম বিভাগ) মুফতি মোঃ দেলওয়ার হুসাইন সাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাঃ আবদুল্লাহ ইমরান এবং জেলার সেক্রেটারি হাফেজ মোহাঃ আসাদুল্লাহ আল গালিব, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলম, শ্রমিক আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ইলিয়াস হোসাইন , জেলা ইসলামি আন্দোলন এর শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম সরদার, জেলার অর্থ সম্পাদক মোহাঃ মুহিব্বুল্লাহ, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুঃ আসাদুল্লাহ হামিদী, জেলা সদস্য মোহাঃ শামীম হোসেন, জেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোহাঃ আবু রাইহান, জেলা ইসলামী যুব আন্দেলনের মাওলানা দেলোয়ার হোসেন, কয়রা উপজেলা শাখা সভাপতি মোহাঃ আশরাফ আলী, এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ শহীদুজ্জামান,মুফতি মোঃ জাকির হোসেন, মাওলানা ইয়াকুব আলী, ফেরদাউস মোল্লা, আব্দুল জব্বার খান, মোঃ রফিক হোসেন, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ আনিসুর রহমান, ডাক্তার শহিদুল ইসলাম, মাওলানা গিয়াস উদ্দিন,মোঃ আবু জাফর, মাওলানা ফরিদ আহমেদ, যুব নেতা মাওলানা মোঃ ফজলুল করিম, মোঃ হুসাইন আহমদ লিটন, মোহাঃ ওয়াহিদুজ্জামান মোঃ আইয়ুব আলী, মোঃ ইব্রাহিম, মাওলানা মোহাঃ উমার আলী, মেম্বার শফিউল্লাহ, মোঃ শফিকুল ইসলাম, মাওলানা মোস্তফা কামাল হাবিবী, মোঃ আব্দুর রহিম, মাওঃ বেলাল হুসাইন,জি এম আহমদ আলী, মোঃ আলী আজগার, কওসার আলী, মোঃ কবির ইসলাম মাওলানা ওমর ফারুখ মোহাঃ নওশের আলী,প্রমূখ নেতৃবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট