1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা…………………………………………..

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও চারজন। মঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কলারোয়ার নাদোখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী সোনিয়া খাতুন মৃত্যুবরণ করেছেন। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, সোনিয়া খাতুন গত ১০ আগস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২৫০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এর মধ্যে ২০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে দুইজন। অন্যত্র রেফার্ড করা হয়েছে ২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৬জন রোগী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট