1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি নিয়ে দেওয়ানি মামলা চললেও ভূমি অপরাধের বিচার বন্ধ নয়, জালিয়াতি-জবর দখলে রয়েছে পৃথক আইনি প্রতিকার বাঘায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সারিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে এমপি কাজী রফিকুল ইসলামের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৪ প্রবাসীর দাফন সম্পন্ন রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে

রাজশাহীর রামেক হাসপাতালে ২৪ ঘন্টায় ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাজিম হাসান,রাজশাহী …………………………………………………….

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল ২৪ ঘন্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।বর্তমানে হাসপাতালটিতে ৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে রামেক হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ ডা.তানজিলুল বারী এবিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ও একই উপজেলার রহনপুর পৌরসভার আলীনগর মহল্লার সৈকত। এদের মধ্যে আইয়ুব আলী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ও সৈকত বুধবার ভোর সোয়া ৪টার দিকে মারা যান।

 

ডা. তানজিমুল বারি বলেন, সোমবার রাতে আইয়ুব আলী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। গত শনিবার ডেঙ্গু জ্বর নিয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ১৫ দিন আগে তিনি ঢাকায় গিয়েছিলেন। ঢাকায় পাঁচদিন অবস্থান করে ১০টি আগে তিনি বাড়ি আসেন। এর পর থেকে তার জ্বর শুরু হয়। বাড়িতে চিকিৎসা নিয়ে জ্বর না কমলে গত ৫ আগস্ট তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

তানজিমুল বারি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সৈকতকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে রেফাড করা হয়।

 

এদিকে, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে সেখানে ৮০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪০ জন স্থানীয়ভাবে আক্রান্ত। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। আর মারা গেছেন ৩ জন। চিকিৎসা নেয়া ৪৭৩ জনের মধ্যে ১৫৯ জন স্থানীয়ভাবে আক্রান্ত। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের চারটি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট