1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুর কালীগঞ্জের জামালপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

গাজীপুর কালীগঞ্জের জামালপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৫২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি…………………………………..

 

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান খাইরুল আলমের সভাপতিত্বে এবং জামালপুর ইউপি বিট ইনচার্জ এস আই আব্দুল করিম এবং এসআই সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বুধবার (৯ই আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও কালীগঞ্জ সার্কেল উখিং মে, বক্তব্যে তিনি বলেন, আপনাদের জন্য পুলিশের দরজা সব সময় খোলা থাকবে, তা ছাড়াও যেকোনো সময় যে কোন মোবাইল থেকে ৯৯৯ ফোন দিলে কোন টাকা লাগে না। তাছাড়া এখানে থানার ওসি এবং আপনাদের বিট পুলিশিং কর্মকর্তা এস আই করিমের নাম্বার রেখে দিবেন যে কোন সময় যে কোন বিষয় তাদের সাথে কথা বলবেন। কোন কার ণে যদি মনে হয় আমরা আপনাদের যথার্থ সেবা দিতে না পারি তাহলে অবশ্যই আমাদের এসপির সাথে দেখা করতে পারবেন।

 

তিনি আরো বলেন, মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও সমাজের নীতিবাচক দিক গুলো পরিহার করে ইতিবাচক ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করে অভিভাবকসহ সকলের প্রতি উদার্থ আহ্বান করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ সাব্বির রহমান,।

 

আরো বক্তব্য রাখেন জামালপুর ইউপি ৯নং ওয়ার্ড সদস্য মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সরকার। এলাকার মহিলাদের পক্ষে লিমা খাতুন। বিট পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, দৈনিক ডাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ সহ অত্র এলাকার সর্বস্তরের লোকজন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট