1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মানবতা বিরোধী অপরাধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন শ্যামনগরের ফজর আলী   - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

মানবতা বিরোধী অপরাধে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন শ্যামনগরের ফজর আলী  

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি………………………………….

 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী মো. ফজর আলী গাজী (৭১) মারা গেছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফজর আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ)বন্দী ছিলেন।

 

গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. পিয়াসসহ কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ফজর আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কদমতলা গ্রামের বাসিন্দা। তার বন্দী নম্বর ৪০৯১২/২২)। তার বিরুদ্ধে ১৯৭১ সালের ৫ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মণ্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট