1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযান,হলুদ-মরিচের বস্তায় মিলল ৩৬ কেজি গাঁজা, ফ্রেফতার ৪ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্নবিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযান,হলুদ-মরিচের বস্তায় মিলল ৩৬ কেজি গাঁজা, ফ্রেফতার ৪

  • প্রকাশের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ……………………………………………..

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৩৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে উপজেলার হাতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিরা-চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপির বাগদূর্গাপুরের মোজাম্মেল হকের ছেলে জনি ইসলাম (২৮), বিশ্বনাথপুর মোকারিম টোলার মৃত আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৮), মুন্সিটোলার লুটু আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪) ও মোকারিম টোলার মৃত হাবিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩৫)।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার রাতে সদর উপজেলার হাতাপাড়া গ্রামে ডিবি পুলিশ একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি মিনি পিকআপ দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে বিশেষ কায়দায় লুকানো হলুদ ও মরিচের গুঁড়ার বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৬ কেজি গাঁজা, একটি হলুদ-মরিচ ভাঙার মেশিন, একটি স্যালো মেশিন, একটি বাটন মোবাইল ফোনসহ মাদক বহনের কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় সদর মডেল থানায় তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।#

5.

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট