1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকসম্রাট শাহাজাহান গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকসম্রাট শাহাজাহান গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি…………………………………………..

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিখ্যত মাদকসম্রাট শাহাজাহান (৪৭)কে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার ৫ আগস্ট দিবাগত গভীর রাতে মীরডাঙ্গী এলাকা থেকে তাকে আটক করা হয়। শাহাজাহান উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় তমিজউদ্দীনের ছেলে।

 

থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি মাদক বিরোধী অভিযানিক টিম মীরডাঙ্গী পাইকার বস্তি এলাকায় মাদক ব্যবসায়ী শাহাজাহানকে হাতে নাতে ধরার জন্য ওঁত পেতে থাকে। এ সময় শাহাজাহান এক মাদক ক্রেতাকে ফেন্সিডিল বিক্রির জন্য দিতে যাচ্ছিল। এই সুযোগে পুলিশ টিম শাহাজাহানকে ঘেরাও করে ধরে ফেলে এসময় শাহাজাহান পালানোর জন্য খুব চেষ্টা করে এবং এএসআই গৌতমকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির একপর্যায়ে সে আবার উঠে দৌড় দিতে চাইলে সকল পুলিশ সসদ্য মিলে তাকে ধরে ফেলে। এবং তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ক্রেতা পালিয়ে যায়। পরে ওই পুলিশ টিম মাদকসহ তাকে থানায় নিয়ে আসে।

 

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ১০ বোতল ফেন্সিডিলসহ শাহাজাহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ নিয়ে মাদক আইনে তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করে  সোমবার (৬ জুলাই) বিকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট