1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বরিশালের বাকেরগঞ্জে প্রেমিকা নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিক নিহত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ:
একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি

বরিশালের বাকেরগঞ্জে প্রেমিকা নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিক নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল……………………………………………..

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের শাহ আলমের পুত্র মেহেদী (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৩ আগস্ট সকাল বেলা পৌরসভার পার্শ্ববর্তী ইউনিয়ন ভরপাশার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল শিকদারের বিবাহিত কন্যা সাদিয়া আক্তারকে নিয়ে পরকীয়া প্রেমিক বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের ফলের দোকানদার মেহেদী মোটরসাইকেল যোগে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সৈকত থেকে মোটরসাইকেলে বাকেরগঞ্জ ফেরার পথে বিকেল ৫ টায় আমতলির মহাসড়কের বান্দ্রা নামক স্থানে আসলে অপরপ্রান্ত থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকে চালক প্রেমিক মেহেদী ঘটনাস্থলে নিহত হয়। মোটরসাইকেলের পিছনে থাকা প্রেমিকার সাদিয়া গুরুতর আহত হন। সংঘর্ষে অপর মোটরসাইকেলের চালকসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

আহত সাদিয়ার পরিবারের সাথে কথা বলে জানা যায়, তিন বছর আগে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়েছি। স্বামীর বাড়ি থেকে কিছুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আজ সকালে মার্কেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছে। বিকেল পাঁচটায় আমতলি থেকে ফোন আসছে মোটরসাইকেল দুর্ঘটনার।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল বাশার জানান, নিহত মেহেদির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারকে দেওয়া হয়েছে। গুরুতর আহত সাদিয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট