1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার লবনচরা সোহাগ পাটোয়ারী হত্যাকান্ডে গ্রেপ্তার ৩, রহস্য উদঘাটন - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ:
নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ

খুলনার লবনচরা সোহাগ পাটোয়ারী হত্যাকান্ডে গ্রেপ্তার ৩, রহস্য উদঘাটন

  • প্রকাশের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধ……………………………………………

খুলনার সিটি কর্পোরেশনের লবণচরা এলাকার সোহাগ পাটোয়ারী (৩৬)হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও তার ঘাতকদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সোহাগ পাটোয়ারি গল্লামারী এলাকার ১৮১, ৪নং কাশেম সড়কের বাসিন্দা আব্দুল মালেক পাটোয়ারীর ছেলে। তিনি গতকাল সোমবার সন্ত্রাসী হামলায় আহত হলে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

 

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিলের পেছনের মৃত ডাক্তার মোমেন উদ্দিন ওরফে মমিন শেখের ছেলে মোঃ মালেক (৩৭), লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে মোঃ সোহাগ (২০) ও একই এলাকার শাহজাহানের ছেলে মোঃ হাসিব (২১)। আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে প্রেস ব্রিফিংয়ে নবাগত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ মোজাম্মেল হক এসব তথ্য জানান।

 

পুলিশ কমিশনার জানান, স্থানীয় মাদক বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ইতিমধ্যে পুলিশের হাতে গ্রেফতার তিন আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছেন। নিহত সোহাগ ও আসামীরা একাধিক মামলার আসামী। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান চলছে।

 

উল্লেখ্য, সোহাগ পাটোয়ারী সোমবার রাতে মটর সাইকেলে বাসায় ফেরার পথে লবণচরার সবুজ পল্লী প্রধান সড়কের বাহারের বাগান বাড়ির সামনে পৌঁছালে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মটরসাইকেল থামিয়ে তাকে জোরপূর্বক বাগানের ভিতর নিয়ে যায়। তার হাত পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট