1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

খুলনা বিশ্ববিদ্যালয়ে কালোব্যাজ ধারণের মধ্যে দিয়ে শোকের মাস শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ, খুলনা বুরো থেকে………………………

মহান স্বাধীনতার স্থাপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ে কালোব্যাজ ধারণের মধ্য দিয়ে শোকের মাস আগস্টের কর্মসূচি শুরু হয়েছে।

 

আজ ০১ আগস্ট মঙ্গলবার সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাঃ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালোব্যাজ ধারণের মাধ্যমে শোকাবহ আগস্টের কর্মসূচি পালন শুরু করেছেন।

 

এছাড়া শোকের মাস আগস্টের প্রথম দিনেই মহান স্বাধীনতার স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে ড্রপডাউন ব্যানার টাঙানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট