1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

ঠাকুরগাঁওয়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী সভা

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি……………………………………………………………………..

ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী মূলক আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ৩০ জুলাই রবিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ –পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা সহকারী পরিচালক সৌমিক রায়, পুনর্জন্ম মাদকাশক্তি চিকিৎসা সেবা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক মো: হাসান কবির শিহাব প্রমুখ।

 

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট