1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ, নিহত ২ আহত ২২ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

খুলনায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ, নিহত ২ আহত ২২

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৪২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ, খলনা  থেকে……………………………..

খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় সকাল ১০টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরাগামী বাস এবং খুলনাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে দুইজন নিহত হলেও আহত হয়েছেন ২২ জন। তবে নিহতার সংখ‍্যা আরও বাড়তে পড়ে পারে বলে জানা গেছে। ২৯ শে জুলাই শনিবার বেলা ১০ টা ৩০ মিনিটের সময় খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম। উক্ত বিষয়ে স্থানীয়রা জানান, এতে বাসটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দু’জন বাসযাত্রী নিহত হন। এদের মধ্যে একজন পুরুষ ও মহিলা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

 

ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহত ২২জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট