1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় তরুণীকে ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেপ্তার  - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর পত্নীতলায় তরুণীকে ধর্ষণের ঘটনায় ২ জন গ্রেপ্তার 

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ হাবিবুর রহমান, নওগাঁ প্রতিনিধি……………………………………………………

নওগাঁর পত্নীতলায় দিবর ইউনিয়নের দিবর দিঘী এলাকায় এক যুবতী ( ২০) কে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পত্নীতলা থানা পুলিশ অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করে রবিবার ( ২৩ জুলাই ) আদালতে প্রেরন করেছে।

 

গ্রেপ্তারকৃতরা দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০) এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫)।

 

পুলিশ জানায়, শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে তরুনী (২০) এর সাথে তার প্রেমিক সবুজ রানা ( ২৫) অজ্ঞতানামা গ্রাম কুটইল দুইজন একসাথে দিবর দিঘিতে আম বাগানে ঘুরতে যান। সেখানে আসামী দিবর উত্তরপাড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে কামারুজ্জামান (৩০) এবং দিবর মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে আসাদুল ইসলাম (৩৫) এর সহযোগিতায়, তাদের দুজনের নাম ঠিকানা জিজ্ঞেস করে। জেরার মুখে ভীত হয়ে ভিকটিম (২০) এর প্রেমিক সবুজ রানা একসময় দৌড়ে পালিয়ে যায়। সেই সুযোগে কামরুজ্জামান এবং তার বন্ধু আসাদুল এর সহযোগিতায় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলার এজহার সূত্রে জানা যায়।

 

এ প্রসঙ্গে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এ বিষয়ে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি ধষর্ণ মামলা রুজু হয়েছে। আজ রোববার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট