1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা থেকে……………………………………..

খুলনা বিশ্ববিদ্যালয় আজ ২৩ জুলাই রবিবার সকাল ১০টা থেকে প্রথম বর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণিতে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট (gstadmission.ac.bd) এর মাধ্যমে নির্ধারিত ফি (৫ হাজার টাকা) প্রদান করে সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রথম পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পাসের মূল মার্কশীট আগামী ২৬ জুলাই (প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশীট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তি ফি অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না।

 

আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।

 

এছাড়াও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় ‘মাইগ্রেশন স্টপ’ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট