1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩ বিজিবির পৃথক অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদ ও গরু জব্দ সারিয়াকান্দি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ: দেশে ডিজিটালাইজড হচ্ছে সাড়ে ৮ কোটি জমির নথি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬: রাজশাহীতে র‍্যালি, আলোচনা সভা ও ১০ খামারিকে সম্মাননা মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে রাজশাহীতে ৩৭ নারী আটক সবার জন্য বাংলাদেশ: রাজশাহীতে সম্প্রীতির আহ্বানে মতবিনিময় সভা আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত হলো খুলনা আর্ট একাডেমিতে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার উদ্যোগে শ্যামনগরে জলবায়ু সংলাপ পারুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম ও পাড়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ নোঙর ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে ৫৭৮ জনের পরীক্ষা

নওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ ………………………………………………

নওগাঁর আত্রাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত আসামি উপজেলার পাঁচুপুর গ্রামের মোঃ জেহের আলী (৫০)।

 

জানা যায়, একই গ্রামের প্রতিবেশী জামাল সরদারের ৬ বছর বয়সী মেয়েকে জিনিস খাওয়ানোর প্রলোভন দিয়ে গত মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে যায়। তার বাড়িতে লোকজন না থাকার সুযোগে জেহের আলী ওই মেয়েকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

 

এ সময় সে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এলে লম্পট জেহের আলী পালিয়ে যায়। পরে খোঁজাখুজি করে তাকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মেয়ের বাবা জামাল সরদার বাদি হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

 

আত্রাই থানার ওসি মোঃ  তারেকুর রহমান সরকার বলেন,মেয়ের জবানবন্দী রেকর্ডের জন্য তাকে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে এবং আসামি জেহের আলীকে গতকাল বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট