1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# মোঃ আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম……………………………

 

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের তাওহিদী জনতা ভূরুঙ্গামারী এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। শুক্রবার (১৭ জুন) বিকাল ৩টায় ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় বাসটার্মিনাল হয়ে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান গেটের জামতলা মোড়ে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক আজিজুর রহমান সরকার ও মাওলানা এস এম মনিরুজ্জামান।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার কর্তৃক মহানবী (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে কটূক্তি করে বিজেপি সরকার তাদের মুসলিম বিদ্বেষী হিংসাত্মক মনোভাব প্রকাশ করেছে। এ ছাড়া অবিলম্বে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব দাবি জানান বক্তারা। #

আরজা/০৪

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট