1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য : খুলনায় এমপি সালাম মূর্শেদী  - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে রামেক হাসপাতালে রাসিক প্রশাসক বাঘায় বস্ত্র বিতরণ ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব, বস্তুনিষ্ঠ সংবাদের আহ্বান এমপির সৌদি থেকে ফেরার এক মাসের মাথায় টাঙ্গাইলে যুবকের রহস্যজনক মৃত্যু দুর্গাপুর্জার উপত্তিস্থল রাজশাহীর তাহেরপুরে সিদুর শুভক্ষণে প্রতিমা বিসর্জন শিবগঞ্জে ভগ্নিপতির বিরুদ্ধে জীবনের নিরাপত্তা চেয়ে দুই সহোদরের জিডি শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৮ পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ, ১ লাখ টাকা দাবি নওগাঁর আত্রাইয়ে অন্যের ভিটায় জরাজীর্ণ ঘরে দিন কাটছে অসহায় সাদ্দামের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য : খুলনায় এমপি সালাম মূর্শেদী 

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শহিদুল্লাহ আল আজাদ. খুলনা………………………………….

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠায় অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠাসহ সব ধরণের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাইমেশিন বিতরণ, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে ঋণ প্রদান এবং তাদের নারী শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তুলছেন।

 

এমপি বলেন, বর্তমান সরকার অসহায়, দুঃস্থ, শারিরীক প্রতিবন্ধীদের সেবা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। এছাড়া প্রতিবন্ধীদের কল্যাণ সেবায় নানামুখী পদক্ষেপ গ্রহণ নিয়েছেন।

 

আজ ২৪ শে জুন শনিবার দুপুরে খুলনা জেলার রূপসা উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত অসহায় নারী, শারিরীক প্রতিবন্ধী, দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, হুহইল চেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, জেলা আ’লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আঃ সালাম, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম। রূপসা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারহানা আফরোজ মনার সভাপতিত্বে ও নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদকঃ ইউপি সদস্য আকলিমা খাতুন তুলির পরিচালনায় বক্তৃতা করেন আ’লীগ নেতা আঃ মজিদ ফকির, মোল্লা আরিফুর রহমান, মোর্শেদুল আলম বাবু, ইমদাদুল ইসলাম, এসএম হাবিব, মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামাল হোসেন বুলবুল, মহিলা আ’লীগ নেত্রী রিনা পারভিন, উপজেলা কৃষক লীগ সভাপতি আঃ মান্নান শেখ, যুবলীগ নেতা বাদশা মিয়া, সরদার জসীম উদ্দীন, সামছুল আলম বাবু, সফিকুর রহমান ইমন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, মুসা লস্কর, ইউপি সদস্য মনিরুল ইসলাম বুলু, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম কাজল, হুমায়ূন কবীর, নাজমুল হুদা অঞ্জন, সাব্বির শেখ, কৃষক লীগ মেতা মাহমুদুল হাসান শামীম, শাহারুজ্জামান শাওন, মেহেদী বেল্লাল, মনিরুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল হাসান, স্বপ্না রানী পাল, শিরিন আক্তার, রাবেয়া সুলতানা, হোসনেয়ারা পারভিন হেনা, কানিজ ফাতেমা, লিপিকা রানী দাস, চয়নিকা খানম প্রমুখ।

 

রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন, মোঃ কামাল উদ্দিন বাদশা। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট