1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শাহাদাত হোসেন ,

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে……………………………

 

ভারত সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্ব নবী হজরত মুহাম্মদ(সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার  (১৭ জুন) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে গোমস্তাপুরের সর্বস্তরের মুসলিম জনগন।

 

দুপুর ২ টায় জুম্মা নামাজ শেষে  রহনপুর কলেজ মোড় থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রায় এক হাজার মুসল্লি বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেলস্টেশন নিম তলায়  সমাবেশ করেন।

 

বিক্ষোভ শেষ  সমাবেশে বক্তব্য দেন , মুফতি মনিরুজ্জামান কেন্দ্রীয় জামে মসজিদ, আনোয়ার হোসেন রহনপুর স্টেশন বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, হাফিজুর রহমান নুনগোলা বায়তুল জান্নাত জামে মসজিদ, সিরাজুল ইসলাম টাইগার যুবলীগের সাধারণ সম্পাদক, গোমস্তাপুর উপজেলা শাখা, পিয়ারুল ইসলাম পৌর যুবদলের আহবায়ক ও রফিক খাঁন সাবেক কাউন্সিলার প্রমূখ।

 

বক্তব্যে তারা নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিচার ও শাস্তি চেয়ে ভারত সরকারকে চাপ দেবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাস্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে।যা কোনভাবেই মেনে নেয়া যায় না। আজ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে।#

 

আরজা/০১

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট