1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী শিমুল, র‌্যাব-পুলিশের হাতে ধরা পড়লো মানিকগঞ্জে - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী শিমুল, র‌্যাব-পুলিশের হাতে ধরা পড়লো মানিকগঞ্জে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………………

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শিমুল হোসেন(৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে র‌্যাব-পুলিশের যৌথ অভিয়ানে, বৃহসপতিবার (২২-৬-২০২৩) সকালে ঢাকার মানিকগঞ্জের বাস ষ্ট্র্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

 

পুলিশ জানায়, শিমুল হোসেন উপজেলার পদ্মার চরাঞ্চলের পলাশিফতেপুর গ্রামের মোজাম হোসেনের ছেলে । মামলার অপর দুই আসামি- একই এলাকার আব্দুর রহিমের ছেলে পারভেজ আলী(২৩) ও আসলাম ব্যাপারির ছেলে রকি আহমেদ(১৮) পলাতক রয়েছে। গত ১৩ জুন চতুর্থ শেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিমুল হোসেনকে প্রধান আসামি করে ৩জনের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর চাচা সাইদুর রহমান। ঘটনাটি ঘটে উপজেলার পদ্মার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামে।

 

জানা যায়, গত ১৩ জুন স্কুলে না যাওয়ার কারণে ছাত্রীকে বকাঝকা করেন তার চাচা সাইদুর রহমান। এর পর সে বাড়ি থেকে বের হয়ে চকরাজাপুর বাজারে যাওয়ার পাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিল। অপর দিক থেকে মোটর বাইকে আসছিল ওই ৩জন। তারা ফাঁকা রাস্তায় ছাত্রীকে একা পেয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তারা উদপুর গ্রামের আমিনের খাপালের পাশের পাট ক্ষেতে নিয়ে গিয়ে শিমুল হোসেন হোসেন ছাত্রীকে ধর্ষণ করে। অপর ২জন- পারভেজ আলী(২৩) ও রকি আহমেদ পাহারা দিচ্ছিল। ঘটনার পর আত্মগোপনে চলে যায় তারা।

 

মঙ্গলবার (১৩ জুন) রাতে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে শারিরিক পরীক্ষা করানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় ,ছাত্রীর মা আমেরজান বিবি সৌদি প্রবাসি। পিতা জাহিদুল ইসলাম ঢাকায় রিকসা চালান। ওই ছাত্রী ও তার ছোট ভাই দাদার কাছে থেকে লেখা পড়া করে।

 

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারি অফিসার এসআই কামরুজ্জামান জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে শিমুল হোসেন। বিষয়টি নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট