1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাঘায় মাদকের মামলায় জড়ানোর সন্দেহে, প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা-পুত্রকে কুপিয়ে জখম - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

রাজশাহীর বাঘায় মাদকের মামলায় জড়ানোর সন্দেহে, প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ……………………………………………………

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে পিতা-পুত্রকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পাকুড়িয়া গ্রামের আমিরুল ইসলাম বাদি হয়ে একই উপজেলার পাকুড়িয়া গ্রামের নাইম হোসেন, মকুল হোসেন, রাকিব হোসেন ও আবদুল মালেকসহ ৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার (২০ জুন) বাঘা থানায় লিখিত অভিযোগ করে ছেন।

 

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার পানিকামড়া বাজারে অতর্কিত আক্রমন চালিয়ে আমিরুল ইসলাম ও তার পিতা কামাল হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে,প্রতিপক্ষ নাইম হোসেন, মকুল হোসেন, রাকিব হোসেন ও আবদুল মালেকসহ অজ্ঞাতরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেছে।

 

বাদি আমিরুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ ডিসেম্বর পাকুড়িয়া প্রামের কাইয়ুম সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেনকে ৪২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে র‌্যাব-৫। এ বিষয়ে র‌্যাবের দায়েরকৃত মামলায় পানিকামড়া দক্ষিণপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে শাকিল হোসেনকে আসামী করা হয়। পলাতক আসামী শাকিল হোসনকে প্রায় দেড় মাস আগে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ। এরপর থেকে শাকিলের পরিবার তাকে (আমিরুল) সন্দেহ করে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দিয়ে আসছিল। আমিরুল ইসলামের দাবি সেই জেরে তাকে ও তার পিতাকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

 

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল করিম জানান, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট