1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

রাজশাহীর তানোরে মাদরাসা শিক্ষার্থীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল থেকে………………………………….

 

 রাজশাহীর তানোরে রবিউল ইসলাম রুবেল (২০) নামে এক মাদরাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রবিউল ইসলাম রুবেল মুন্ডুমালা পৌরসভার টকটকিয়া হঠাৎপাড়া মহল্লার শাহজাহান আলীর পুত্র।১৬ জুন বৃহস্পতিবার টকটকিয়া হঠাৎপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, রবিউল একই গ্রামের জনৈক ব্যক্তির স্বামী পরিত্যক্তা কন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, এদিন বৃহস্প্রতিবার ভোরে প্রেমের টানে ওই নারী প্রেমিক রবিউলের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এ সময় রবিউল ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ঘরের তীরে সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তার মা, ছোট ভাই সাকিব ও প্রেমিকা তার গলার দড়ি কেটে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশার সময় রাস্তার মধ্যই মারা যায়।

এদিকে ঘটনা থেকে বাঁচতে তার প্রেমিকা বাড়িতে এসে বিষপান করে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির কর্মকর্তা লাশ উদ্ধার করে ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়েছেন। এবিষয়ে মুন্ডুমালা পুলিশ ফাঁড়ির আইসি মাসুদ রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এটার দায়িত্বে আছেন এসআই রবিউল ইসলাম।

এবিষয়ে এসআই রবিউল ইসলাম জানান লাশ উদ্ধার করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। আত্মহত্যার ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া যায় কি না জানতে চাইলে তিনি জানান গ্রামবাসী এবং সার্কেল এসপি স্যার উপস্থিত ছিলেন। এবিষয়ে সার্কেল এসপি (তানোর-গোদাগাড়ী) আসাদুজ্জামান জানান আত্মহত্যা হলেই ময়নাতদন্ত করতে হবে কে বলেছে। তিনি জানান, থানায় ইউডি মামলা করা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।#

আরজা/০৫

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট